হোয়াটসঅ্যাপের ৬ স্মার্ট ফিচার, যা কাজে লাগবে প্রতিদিন

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর একটি হোয়াটসঅ্যাপ। যোগাযোগ, কাজের সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। ব্যবহারকারীদের

2026-08-06T11:57:30+00:00
2026-08-06T11:58:21+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপের ৬ স্মার্ট ফিচার, যা কাজে লাগবে প্রতিদিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১১:৫৮ এএম
হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর একটি হোয়াটসঅ্যাপ। যোগাযোগ, কাজের সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত এতে নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। তবে, এসব সুবিধার অনেকগুলোই এখনো অনেকের অজানা। জেনে নিন হোয়াটসঅ্যাপের এমন ৬টি কার্যকর স্মার্ট ফিচার সম্পর্কে, যেগুলো আপনার দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ করে তুলতে পারে।

গ্রুপ চ্যাটে পোল তৈরি

বন্ধু, পরিবার বা সহকর্মীদের মধ্যে কোনো বিষয়ে দ্রুত মতামত জানতে চাইলে গ্রুপ চ্যাটে পোল তৈরি করতে পারেন। এজন্য গ্রুপ চ্যাটে গিয়ে পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে পোল নির্বাচন করুন। এরপর প্রশ্ন ও সম্ভাব্য উত্তরগুলো লিখে পাঠিয়ে দিন। অংশগ্রহণকারীদের ভোটের ফলাফলও সহজেই দেখা যাবে।

নির্দিষ্ট তারিখের পুরনো বার্তা খুঁজুন

অনেক পুরনো কোনো বার্তা খুঁজে বের করতে স্ক্রল করার প্রয়োজন নেই। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে গিয়ে সার্চ অপশনে প্রবেশ করুন। এরপর ক্যালেন্ডার আইকনে ট্যাপ করে নির্দিষ্ট তারিখ নির্বাচন করলে, ওই দিনের বার্তাগুলো দ্রুত খুঁজে পাওয়া যাবে।

বার্তাকে আরও আকর্ষণীয় করুন 

হোয়াটসঅ্যাপে টেক্সট ফরম্যাটিং ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা করে তুলে ধরা যায়।

বোল্ড : *লেখা*
ইটালিক : _লেখা_
স্ট্রাইকথ্রো : ~লেখা~

এসব ফরম্যাট ব্যবহার করলে বার্তা আরও পরিষ্কার ও দৃষ্টিনন্দন হয়।


নিজের কাছেই বার্তা পাঠান

হোয়াটসঅ্যাপে নিজের নম্বরেও মেসেজ পাঠানো যায়। এতে প্রয়োজনীয় নোট, ওয়েবসাইটের লিংক, ছবি, ডকুমেন্ট বা ভয়েস নোট সংরক্ষণ করা সহজ হয়। সার্চ বক্সে নিজের নম্বর বা মেসেজ ইওরশেল্ফ চ্যাট খুলে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারেন।

একাধিক ডিভাইসে ব্যবহার

হোয়াটসঅ্যাপের লিংকড ডিভাইস ফিচারের মাধ্যমে একই অ্যাকাউন্ট একাধিক কম্পিউটার বা অন্যান্য সমর্থিত ডিভাইসে ব্যবহার করা যায়। একবার সংযুক্ত করার পরও মূল ফোনটি সব সময় অনলাইনে থাকা প্রয়োজন হয় না। 

নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা নোটিফিকেশন

গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির বার্তা আলাদাভাবে শনাক্ত করতে চাইলে, কাস্টম নোটিফিকেশন ব্যবহার করতে পারেন। এজন্য নির্দিষ্ট কনট্যাক্টের চ্যাট খুলে তার নামের ওপর ট্যাপ করুন। এরপর নোটিফিকেশন অপশনে গিয়ে আলাদা রিংটোন বা নোটিফিকেশন টোন নির্বাচন করুন। এতে ফোন না দেখেও বুঝতে পারবেন কার কাছ থেকে বার্তা এসেছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   হোয়াটসঅ্যাপ  স্মার্ট  ফিচার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: