রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

সময়ের আলো ডেস্ক

প্রবাস

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিক, ইতালিতে বসবাসরত

2026-08-06T13:21:53+00:00
2026-08-06T13:24:31+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
প্রবাস
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১:২৪ পিএম
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান নাগরিক, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রেরিত ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।


পরবর্তীতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। ছবি : সংগৃহীত


রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।”

তিনি এই গণআন্দোলনে ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। 

সময়ের আলো/মহু





  বিষয়:   রোম  ইতালি  বাংলাদেশ  দূতাবাস  জুলাই  গণ-অভ্যুত্থান দিবস  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: