আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ইলিয়াস : রোজিনা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। চিত্রনায়িকা রোজিনা জানিয়েছেন, যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে

2026-08-06T18:15:02+00:00
2026-08-06T18:15:02+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ইলিয়াস : রোজিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম 
ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। চিত্রনায়িকা রোজিনা জানিয়েছেন, যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তবে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।   
 
সম্প্রতি কাঞ্চনের সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসায় যান রোজিনা। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। 

রোজিনা লিখেছেন, বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েকদিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। 

তিনি আরও জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন কাঞ্চন।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। তারা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন। 


সবশেষে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা। তিনি লিখেছেন, আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য এই অভিনেতা। গত সোমবার (৩ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।

বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। রূপালী জগতের দীর্ঘ পথচলায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  

পাশাপাশি সামাজিক আন্দোলন বিশেষ করে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করেছে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ। তার এই সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোটি ভক্ত ও সহকর্মীরা।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ইলিয়াস কাঞ্চন  ব্রেন টিউমার  রোজিনা  লন্ডন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: