রাখাইন সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার

2026-08-06T18:47:02+00:00
2026-08-06T19:22:29+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাখাইন সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৭:২২ পিএম
রাখাইন সীমান্তে মাইন বিস্ফোরনে আহত জেলে বদিউল আলম। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন রাখাইন এলাকার ডেকুবুনিয়া অংশে এ ঘটনা ঘটে।

আহত জেলে বদিউল আলম (৪৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় মোহাম্মদ সোনা মিয়ার ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা বদিউল আলম আহত হন।

তিনি আরও জানান, আহত ব্যক্তি নোয়াপাড়া ঘুমধুমধ হয়ে মায়ানমারে প্রবেশ করে এবং বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত হয়ে নোয়াপাড়া ঘুমধুম হয়ে বাংলাদেশের ফেরত আসেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি তৎপর রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাখাইন  সীমান্ত  মাইন বিস্ফোরণ  বাংলাদেশি আহত  সময়ের আলো  টেকনাফ  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: