পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর সুরুজ্জামাল (৪৭) নামের এক কৃষকের মরদেহ

2026-08-06T22:42:11+00:00
2026-08-06T22:42:11+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৪২ পিএম 
পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর সুরুজ্জামাল (৪৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রাম সংলগ্ন নদী থেকে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত সুরুজ্জামাল ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের ছাতনাই নদীতে মাছ ধরার জাল বসাতে যান সুরুজ্জামাল। সে সময় নদীতে তীব্র স্রোত থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। 


পরে বিকেল ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর একটি বাঁশের খুঁটির সঙ্গে সুরুজ্জামালের মরদেহ আটকে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দেবীগঞ্জ  নদী  মাছ  নিখোঁজ  কৃষক  মরদেহ উদ্ধার  পঞ্চগড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: