আরও এক পারিবারিক গল্পে সুনেরাহ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

2026-08-07T02:03:51+00:00
2026-08-07T02:03:51+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আরও এক পারিবারিক গল্পে সুনেরাহ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০৩ এএম 
ছবি : সংগৃহীত
মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার আরও একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী। 

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েন উপজীব্য করে নির্মিত হয়েছে একক নাটক ‘ছোট ছেলে’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। তার সঙ্গে জুটি বেঁধেছেন আরশ খান। গতকাল ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। এ নাটকের মাধ্যমেই যাত্রা করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। 

নাটকটি নিয়ে আরশ খান বলেন, খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে। সুনেরাহ বিনতে কামাল বলেন, আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ছোট ছেলের গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।

আরশ খান ও সুনেরাহ ছাড়াও নাটকির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।

এর আগে ২০১৭ সালে দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। অপূর্ব ও মেহজাবীনের অভিনয় দর্শকদের কাঁদিয়েছিল। ইউটিউবে গড়েছিল একের পর এক রেকর্ড। প্রায় এক দশক পর এবার এলো ‘ছোট ছেলে’। এবার দেখার পালা দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নেয় নাটকটি।

সময়ের আলো/আআ


  বিষয়:   পারিবারিক  গল্প  সুনেরাহ  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: