কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসা চলছে

2026-08-07T02:08:37+00:00
2026-08-07T02:08:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০৮ এএম 
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসা চলছে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে। সেখানে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় এই নায়ক। বর্তমানে পুরোপুরি সুস্থ নন তিনি। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তাই চলতি মাসেই চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরে যাবেন এই অভিনেতা।

‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার উন্নতিও আশানুরূপ নয়। এখন ধীরে ধীরে কথা বলতে পারলেও জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। একটি পূর্ণ বাক্য শেষ করতেও কষ্ট হয় তার।’

চিকিৎসকের বরাতে লিটন এরশাদ জানালেন, অস্ত্রোপচারের পর ক্যানসার যে স্থানে ছিল, এখনও সেখানেই রয়েছে। যদিও তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন চিকিৎসকরা।

দীর্ঘমেয়াদি থেরাপির তৃতীয় ধাপ শেষ হয়েছে গত ৩০ জুলাই। এরপর আবার তার নতুন চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছু দিন সময় কাটাতে চাইছেন বলেই সোমবার ঢাকায় এসেছেন ইলিয়াস কাঞ্চন। গত ৩ আগস্ট বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা। বিমানবন্দরের সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলে তার চিকিৎসা। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ইলিয়াস কাঞ্চনের। চিকিৎসকরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেননি। পরে চিকিৎসকরা জানান, তার ব্রেন ক্যানসারের কথা। দীর্ঘ সময়ের চিকিৎসায় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিন ধাপে মোট একশর মতো কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এত কিছুর পরে তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইলিয়াস কাঞ্চন  অভিনেত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: