ভারত সিরিজ নিয়ে তবুও আশাবাদী বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ ঘিরে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে

2026-08-07T03:59:45+00:00
2026-08-07T04:07:48+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কূটনৈতিক টানাপোড়েন
ভারত সিরিজ নিয়ে তবুও আশাবাদী বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৫৯ এএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৪:০৭ এএম
ভারত সিরিজ নিয়ে তবুও আশাবাদী বিসিবি
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ ঘিরে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পর ভারত দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশাবাদী যে নির্ধারিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন করা সম্ভব হবে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশ ক্ষুব্ধ যে পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন।’

এই ঘটনার পর ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বিসিবি এখনও আশা ছাড়ছে না। সিরিজটি নিয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী বলেন, ‘না, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখনও আশাবাদী। তবে আরও কিছু পরিস্থিতি রয়েছে, সেগুলোর দিকেও নজর রাখতে হবে, বিষয়টি তো বুঝতেই পারছেন।’ সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল ভারত সফর শেষে দেশে ফিরেছেন। বিসিবি সূত্রের ধারণা, সফরকালে নির্ধারিত সিরিজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছে।

এ বিষয়ে আসিফ রাব্বানী বলেন, ‘আমরা এখনও আশাবাদী। দেখা যাক কী হয়। সভাপতি নিজে এবং পুরো বোর্ডই এই সিরিজ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।’ বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, সিরিজ আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ বিবৃতির পর পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।

মূলত ২০২৪ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফরের সূচি ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিবর্তনের কারণে সেটি পিছিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসার পর আবারও সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদ তৈরি হয়েছিল।

সময়ের আলো/আআ
  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: