সীমান্ত ব্যাংকের সব ধরনের লেনদেন সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য আগামী ৬০ ঘণ্টা সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

2026-08-07T09:10:28+00:00
2026-08-07T09:10:28+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
অর্থনীতি
সীমান্ত ব্যাংকের সব ধরনের লেনদেন সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:১০ এএম 
সংগৃহীত ছবি
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য আগামী ৬০ ঘণ্টা সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এই কার্যক্রমে আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বন্ধের সময়সূচি ও কারণ

সীমান্ত ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম ‘Flora Bank CBS’ ভার্সন ২০ দশমিক ৪ থেকে উন্নীত করে ভার্সন ২২ দশমিক ৪ এ রূপান্তর করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টা থেকে রোববার (৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত (প্রায় ৬০ ঘণ্টা) এই ডাউনটাইম কার্যকর থাকবে।


নির্ধারিত এই সময়ে ব্যাংকটির গ্রাহকগণ নিচের সেবাগুলো থেকে বিরত থাকবেন
ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম। ডিজিটাল চ্যানেলের সমস্ত ব্যাংকিং সেবা। এটিএম (ATM) ও ডেবিট কার্ডের ব্যবহার। সব পেমেন্ট রাউটিং প্ল্যাটফর্মের কার্যক্রম, যার মধ্যে রয়েছে, বিএসিপিএ, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক সীমান্ত ব্যাংককে এই কার্যক্রমের অনুমতি দিয়েছে।

এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সময়ের আলো/জোই


  বিষয়:   সীমান্ত ব্যাংক  লেনদেন  সাময়িক বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: