মহাকাশে নাসার নতুন অভিযান, নেতৃত্বে বাংলাদেশি লামীয়া

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

নাসার নতুন মহাকাশ অভিযানের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের পর এবার উৎক্ষেপণের অপেক্ষায়

2026-08-07T12:49:53+00:00
2026-08-07T12:49:53+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
মহাকাশে নাসার নতুন অভিযান, নেতৃত্বে বাংলাদেশি লামীয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম 
লক্ষ্য মহাবিশ্বের সবচেয়ে বড় অজানা রহস্যের সন্ধান করা। ছবি : সংগৃহীত
নাসার নতুন মহাকাশ অভিযানের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের পর এবার উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, যার লক্ষ্য মহাবিশ্বের সবচেয়ে বড় অজানা রহস্যের সন্ধান করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের হুইটিন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা এই প্রকল্পে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। এর আগে ২০২১ সালে তিনি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গবেষণা দলেও কাজ করেছেন।

বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ অংশ দৃশ্যমান। বাকি ৯৫ শতাংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যার প্রকৃতি এখনো অজানা। ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এই রহস্য উন্মোচনের পাশাপাশি সৌরজগতের বাইরের নতুন গ্রহ খুঁজতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


টেলিস্কোপটির নির্মাণকাজ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। ইতোমধ্যে এটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট মহাকাশের উদ্দেশে যাত্রা করবে এই অত্যাধুনিক টেলিস্কোপ।

লামীয়া আশরাফ মওলা বলেন, রোমান স্পেস টেলিস্কোপ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে নতুন তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশেও ভবিষ্যতে মহাকাশ গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে।

সময়ের আলো/এমকে
  বিষয়:   মহাকাশ  অভিযান  নাসা  লামীয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: