জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। ‘ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
বিভাগের নাম : ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টু সিএমএসএমই ডিভিশন
পদের নাম : ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট
পদের সংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক
অভিজ্ঞতা : ৩ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : নির্ধারিত নয়
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
কর্মস্থল : যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা
বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সময়ের আলো/জেডি