ট্রেন লাইনচ্যুত : ৮ ঘণ্টা ধরে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের বড় দুর্ঘটনা। গফরগাঁও স্টেশনে প্রবেশের মুহূর্তে লাইনচ্যুত হলো ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি। এতে প্রায় ৮

2026-08-07T16:57:36+00:00
2026-08-07T16:57:36+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রেন লাইনচ্যুত : ৮ ঘণ্টা ধরে বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম 
গফরগাঁওয়ে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত। ছবি : সময়ের আলো
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের বড় দুর্ঘটনা। গফরগাঁও স্টেশনে প্রবেশের মুহূর্তে লাইনচ্যুত হলো ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি। এতে প্রায় ৮ ঘণ্টা বন্ধ যাবত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
 
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯ টার দিকে গফরগাঁও স্টেশনে ঢোকার আগেই বিকট শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। ইঞ্জিনের পেছনের ৪টি বগি ছিটকে লাইনচ্যুত হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুধু রেলপথই নয়, দুর্ঘটনার কারণে গফরগাঁও-শিবগঞ্জ রোডের ভালুকা-গফরগাঁও সড়ক পথেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে দুই রুটেই যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
 
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, খবর পাওয়ার সাথে সাথেই রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত লাইনচ্যুত চারটি বগিই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এখন রেললাইন মেরামতের কাজ চলছে। খুব দ্রুত ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। 


রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষ হলেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
  
দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। রেল কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প সড়ক পথ ব্যবহারের পরামর্শ দেয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

রিপোর্ট লেখা পর্যন্ত গফরগাঁও রেল লাইনের মেরামত কাজ শেষ হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে বিকেলের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।এতে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা চরম বিপাকে পড়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ট্রেন  ট্রেন লাইনচ্যুত  ঢাকা  ময়মনসিংহ  রেল যোগাযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: