ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের লড়াই দেখার জন্য যেন উদগ্রীব হয়ে থাকে পুরো বিশ্ব। এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেন ক্রিকেটে যোগ করে বাড়তি উম্মাদনা। কিন্তু রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ হয় না বলে দুদলের লড়াই সচরাচর দেখা যায় না। এবার ক্রিকেটপ্রেমীদের সুখবর দিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংস্থাটি ২০২৬ নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
আগামী ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। এটি হবে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর।এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
হংকং
চীন
গ্রুপ ‘বি’
শ্রীলঙ্কা
বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
ইন্দোনেশিয়া
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল জয়ী দুই দল ১৩ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়।
সময়ের আলো/কেএইচও