কাঁচা মরিচের ঝাঁজ কমলেও বেড়েছে আমিষের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজধানীর বাজারে একদিকে কাঁচা মরিচ ও কিছু সবজির দামে স্বস্তি ফিরলেও অন্যদিকে মুরগি, ডিম ও দুধের দাম বেড়ে সাধারণ মানুষের

2026-08-07T17:18:26+00:00
2026-08-07T17:18:26+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
কাঁচা মরিচের ঝাঁজ কমলেও বেড়েছে আমিষের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম 
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যদিনের আমিষ কেনা কঠিন হয়ে পড়ছে। ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারে একদিকে কাঁচা মরিচ ও কিছু সবজির দামে স্বস্তি ফিরলেও অন্যদিকে মুরগি, ডিম ও দুধের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যদিনের আমিষ কেনা কঠিন হয়ে পড়ছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালী মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা, ফার্মের লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং প্রতি লিটার দুধ ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে ভারত থেকে আমদানি বাড়ায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহ আগে ৪০০ টাকা কেজি বিক্রি হওয়া মরিচ এখন ২৫০ থেকে ২৮০ টাকায় নেমেছে। পাইকারি বাজারে দাম ১৮০ থেকে ২০০ টাকা।

বাজারে বরবটি, চিচিঙ্গা, পটল, ঢ্যাঁড়স ও শসাসহ বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হলেও ঝিঙা, করলা, গোল বেগুন ও গাজরের দাম ১০০ টাকার আশপাশে রয়েছে। টমেটোর কেজি ১৬০ টাকা।


নারিন্দা কাঁচাবাজারের সবজি বিক্রেতা আমিনুল হক বলেন, ‘এখন বাজারে সবজি বেশি আসছে। তাই বেশিরভাগ সবজির দাম কমেছে।’

কারওয়ান বাজারের আড়ত ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ থাকলে আগামী কয়েক দিন কাঁচা মরিচের দাম আরও কমতে পারে।’

এদিকে ডিম ও মুরগি বিক্রেতাদের দাবি, খামার পর্যায়ে দাম, পোল্ট্রি খাদ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার তদারকির অভাবে আমিষপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কাঁচা মরিচ  আমিষ  বাজারদর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: