ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন বলে আশাবাদ ব্যক্ত

2026-08-07T18:25:11+00:00
2026-08-07T18:25:11+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা : আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা : আইনমন্ত্রী
ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি। উনি খুন, গুম, গণহত্যায় জড়িত ছিলেন কিনা — সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই আসবেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।


দেশে মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের সংকট রয়েছে বলেও মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আর আমি যদি পেশা হিসেবে বিচারক বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর দশটা চাকরির মতোই চাকরি করতে আসছি।

বিচার বিভাগের স্বচ্ছতা ও জনগণের প্রত্যাশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নেই।  সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। 

সময়ের আলো/আতা
  বিষয়:   ডিসেম্বর  শেখ হাসিনা  আইন  আদালত  আইনমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: