গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত : রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের পয়েন্ট সেকশনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে

2026-08-07T20:44:38+00:00
2026-08-07T20:44:38+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত : রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম 
গফরগাঁওয়ে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের পয়েন্ট সেকশনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

লাইনচ্যুতির প্রায় ৮ ঘণ্টা পর বিকেল ৫ টা ১৩ মিনিটে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে যাত্রাবিরতির লক্ষ্যে স্টেশনে প্রবেশের প্রাক্কালে তুলনামূলক ট্রেনের গতি কম থাকায় এতে কেউ হতাহত হয়নি। 

দুর্ঘটনার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহুয়া কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে কন্ট্রোলের তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস এই চারটি ট্রেনকে বিকল্প পথে ঢাকা থেকে ভৈরব-কিশোরগঞ্জ-গৌরীপুর হয়ে ময়মনসিংহ রুটে চালানো হয়। এছাড়া তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, মহুয়া কমিউটার এবং বলাকা কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। 

ময়মনসিংহ স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে তৎক্ষনাৎ রিলিফ কল করা হয়। কেওয়াটখালি লোকোশেড থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি ঢাকা থেকেও পৃথক আরেকটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়।   


বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ঢাকা ও ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানোর প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক করতে সমর্থ হয়। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গফরগাঁও  ট্রেন লাইনচ্যুত  রেল যোগাযোগ স্বাভাবিক  তদন্ত কমিটি  ময়মনসিংহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: