ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গত চার বছরের মধ্যে

2026-08-07T23:04:30+00:00
2026-08-07T23:42:45+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১১:৪২ পিএম
ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গত চার বছরের মধ্যে দেশটিতে এটিই এক দিনে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মারিব প্রদেশের আল-রুওয়াইক, এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল-আব্র ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়। মারিবের একটি ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে অন্তত ৪৫ জন প্রাণ হারান।


হামলার বিষয়ে হুতিদের দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরো তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।


গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবরের নাম উল্লেখ করেছেন তিনি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইয়েমেন  সেনা সমাবেশ  হুতিদের হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: