‘নাটকীয় কূটনীতি’ বাদ দিয়ে বাস্তবতা স্বীকার করুন, ট্রাম্পকে গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশলের সমালোচনা করে একে ‘নাটকীয় কূটনীতি’ বলে অভিহিত করেছেন।সামাজিক

2026-08-07T22:51:27+00:00
2026-08-07T22:51:27+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
‘নাটকীয় কূটনীতি’ বাদ দিয়ে বাস্তবতা স্বীকার করুন, ট্রাম্পকে গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৫১ পিএম 
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সংগৃহীত ছবি
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক কৌশলের সমালোচনা করে একে ‘নাটকীয় কূটনীতি’ বলে অভিহিত করেছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। 

গালিবাফ বলেন, ট্রাম্প বারবার সামরিক হামলার হুমকি দেওয়া এবং আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশের মধ্যে অবস্থান পরিবর্তন করছেন। 

ওয়াশিংটনের প্রতি বাস্তবতা স্বীকার এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চাপ প্রয়োগ ও রাজনৈতিক নাটকীয়তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত বাস্তব পরিস্থিতি মেনে নেওয়া।  


গালিবাফ ব্যঙ্গ করে লেখেন, বড় ধরনের হামলা আসছে... অপেক্ষা করুন, না, তারা আলোচনা করতে চায়— এটাই বারবার চলতে থাকা ট্রাম্পের নাটকীয় কূটনীতি। ভয় দেখানো, প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভুয়া খবরকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা তার একটি ব্যর্থ কৌশল। 

ট্রাম্পকে উদ্দেশ করে পার্লামেন্টের স্পিকার বলেন, বাস্তবতা স্বীকার করুন এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণ করুন। আমাদের আর কোনো নাটক দরকার নেই। 


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   গালিবাফ  ট্রাম্প  নাটকীয় কূটনীতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: