নাটোরে পর্যটন মন্ত্রী ও হুইপ দুলুর পথসভায় পিস্তলসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে

2026-08-07T23:33:51+00:00
2026-08-07T23:33:51+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
নাটোরে পর্যটন মন্ত্রী ও হুইপ দুলুর পথসভায় পিস্তলসহ যুবক আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পিএম 
নাটোরে পর্যটন মন্ত্রী ও হুইপ দুলুর পথসভায় পিস্তলসহ যুবক আটক। ছবি : সময়ের আলো
নাটোরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম বলেন, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন যুবকটি তার কাছাকাছি চলে আসে এবং দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয় বলেও জানান তিনি।


নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, উদ্ধারকৃত পিস্তলটি কি ধরণের যাচাই-বাছাই করে তা বিস্তারিত বলা যাবে। আটক ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ সময় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   নাটোর  পর্যটন মন্ত্রী  হুইপ  দুলু  পথসভা  পিস্তল  যুবক  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: