টরন্টো উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। ১০-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই আসরে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত

2026-08-08T03:36:15+00:00
2026-08-08T03:36:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
টরন্টো উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। ১০-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই আসরে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। এ ছাড়া প্রযোজনায় আরও অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানগুলো, যা সিনেমাটিকে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে।

ইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ক ঘিরে।

রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়াও আরও রয়েছেন জাইনীন চৌধুরী করিম, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা। এর আগে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে দ্য ডিফিকাল্ট ব্রাইড।


উল্লেখ্য, এবারের টরন্টো উৎসবে মে এল-তৌখির ‘ওমেন আননোন’, ফিলিস্তিন নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’, অ্যানিমেশন চলচ্চিত্র ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো আলোচিত সিনেমাও প্রদর্শিত হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টরন্টো উৎসব  দ্য ডিফিকাল্ট ব্রাইড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: