জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।জুলাই

2026-08-08T09:54:37+00:00
2026-08-08T10:01:42+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১০:০১ এএম
এনসিপির কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ছবি : সংগৃহীত
রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের লক্ষ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকালে তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। 

আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করে এনসিপি নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।

সময়ের আলো/এমকে


  বিষয়:   জুলাই  স্মৃতি  জাদুঘর  এনসিপি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: