এসআইর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ যুবদল নেতার, ভিডিও ভাইরাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় কর্মরত উপপরিদর্শকদের (এসআই) বিরুদ্ধে সরাসরি মাদক কারবারে জড়িত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান।

2026-08-08T10:10:03+00:00
2026-08-08T11:49:02+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
এসআইর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ যুবদল নেতার, ভিডিও ভাইরাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১০ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৯ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সন্দ্বীপ থানায় কর্মরত উপপরিদর্শকদের (এসআই) বিরুদ্ধে সরাসরি মাদক কারবারে জড়িত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা কমপ্লেক্সের কবি আব্দুল হাকিম মিলনায়তনে আয়োজিত ওই সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটিতে নিঝুম খানকে বলতে শোনা যায়, আজকে থানা আপনাদের কথা শোনে না। পুরো সন্দ্বীপ থানা মাদকের সঙ্গে জড়িত হয়ে গেছে।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোছাইন। নিঝুম খানের বক্তব্যের বিষয়ে তিনি জানান, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং হয়ত মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার ক্ষোভ থেকেই এমন মন্তব্য করেছেন।


অন্যদিকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যুবদল নেতা নিঝুম খান জানান, তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদে বাকিরা মাদক বিস্তারের সঙ্গে যুক্ত এবং সন্দ্বীপকে পুরোপুরি মাদকমুক্ত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার।

এদিকে সুনির্দিষ্ট এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, বর্তমানে থানায় মোট আটজন এসআই কর্মরত আছেন, যা যুবদল নেতার দাবির সংখ্যার সঙ্গে মিল নেই।

সময়ের আলো/জোই
  বিষয়:   এসআই  মাদক ব্যবসা  যুবদল নেতার  ভিডিও ভাইরাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: