চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে : পর্যটন মন্ত্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ‎‎চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলনবিল বাংলাদেশের

2026-08-08T14:54:27+00:00
2026-08-08T14:54:27+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে : পর্যটন মন্ত্রী
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে ‎‎চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলনবিল বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও ঐতিহ্যকে ঘিরে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা হলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। 
‎
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দোবিলা ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ কথা বলেন। 


তিনি আরও বলেন, চলনবিলকে কেন্দ্র করে আধুনিক পর্যটনকেন্দ্র নির্মাণের পাশাপাশি যোগাযোগব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা, আবাসন ও বিনোদন সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলনবিলের সৌন্দর্যকে দেশবাসীর সামনে তুলে ধরাই হবে অন্যতম লক্ষ্য। 

সভায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ৫০০ কোটি টাকা ব্যায়ে প্রায় ৩০০ বিঘা জমিতরে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চলনবিল  আধুনিক পর্যটন  পর্যটন মন্ত্রী  আফরোজা খানম রিতা  তাড়াশ  সিরাজগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: