ভিসা জালিয়াতি : ২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার হামজা নজর

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেলেও নিজের অসততার খেসারত দিতে হলো হামজা নজরকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

2026-08-08T15:32:03+00:00
2026-08-08T15:32:03+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভিসা জালিয়াতি : ২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার হামজা নজর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম 
২ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি অলরাউন্ডার হামজা নজর । ছবি : সংগৃহীত
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেলেও নিজের অসততার খেসারত দিতে হলো হামজা নজরকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্টের সিরিজের দলভুক্ত হলেও ভিসা আবেদনে জালিয়াতি ও অসত্য তথ্য প্রদানের অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সি এই অলরাউন্ডার।

কঠোর শাস্তির পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এই অফস্পিনারকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে। পিসিবির এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ক্যারিবীয় সফরের জন্য সতীর্থদের সঙ্গে ভিসার আবেদন করেছিলেন হামজা। কিন্তু আবেদনপত্রে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে অসত্য তথ্য দেওয়ায় শুরুতে ভিসা জটিলতায় পড়েন এবং পরবর্তী সময়ে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।


ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখতে পিসিবির পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, "ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা এবং বিভ্রান্তিকর নথি জমা দেওয়ার বিষয়টি পিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পিসিবির কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়েই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।"

তবে ভিসা আবেদনে ঠিক কোন ধরনের বিভ্রান্তিকর বা অসত্য তথ্য দিয়েছেন হামজা, সে বিষয়ে সুনির্দিষ্ট করে পিসিবির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ২ বছরের এই নিষেধাজ্ঞার ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকতে হবে তরুণ এই অলরাউন্ডারকে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ভিসা জালিয়াতি  নিষিদ্ধ  পাকিস্তান  অলরাউন্ডার  হামজা নজর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: