সবাইকে ছাড়িয়ে আলিয়া!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সিনেপর্দায় আশানুরূপ সাড়া না পেলেও ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া ভাট। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে জনপ্রিয়তায় বলিউডের সব নায়িকাদের পিছনে ফিলেছেন

2026-08-09T03:24:34+00:00
2026-08-09T03:24:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সবাইকে ছাড়িয়ে আলিয়া!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২৪ এএম 
ছবি : সংগৃহীত
সিনেপর্দায় আশানুরূপ সাড়া না পেলেও ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া ভাট। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে জনপ্রিয়তায় বলিউডের সব নায়িকাদের পিছনে ফিলেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ এমনই তথ্য উঠে এসেছে।

রিপোর্ট বলছে, আলিয়ার ব্র্যান্ড মূল্য প্রায় ৯৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। শুধু নারী তারকাদের মধ্যে নয়, পুরো তালিকাতেই তিনি রয়েছেন শীর্ষস্থানীয় অবস্থানে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তিনি পেছনে ফেলেছেন নিজের স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও। রণবীরের ব্র্যান্ড মূল্য প্রায় ৮০ মিলিয়ন ডলার।

নারী তারকাদের তালিকায় আলিয়ার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানা। দীপিকার ব্র্যান্ড মূল্য প্রায় ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার, আর রশ্মিকার প্রায় ৭৫ দশমিক ২ মিলিয়ন ডলার। এ ছাড়া এই তালিকায় কারিনা কাপুর খান রয়েছেন ১৫ নম্বরে, কিয়ারা আদভানি ১৭ নম্বরে, কৃতি শ্যানন ১৮ নম্বরে, অনন্যা পাণ্ডে ১৯ নম্বরে এবং জাহ্নবী কাপুর ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এখন একজন তারকার মূল্য শুধু সিনেমার আয় দিয়ে নির্ধারণ হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন, আন্তর্জাতিক পরিচিতি এবং ব্যক্তিগত উদ্যোগ সবকিছু মিলিয়েই তৈরি হয় ব্র্যান্ড ভ্যালু। আলিয়ার বেলাতেও তাই হয়েছে।

 
অভিনয়ের পাশাপাশি আলিয়ার আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং কোটি কোটি ভক্তের ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছে এই অবস্থানে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৮ কোটিরও বেশি। অভিনয়ের ক্ষেত্রে সিনেমার পর্দা থেকে বিজ্ঞাপনের দুনিয়া সব জায়গাতেই এখন আলিয়া ভাটের জয়জয়কার।  

সর্বশেষ এই অভিনেত্রীর ‘আলফা’ মুক্তি পেয়েছে গত মাসে। স্পাই ইউনিভার্সের নারীপ্রধান অ্যাকশন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমার কাজ হাতে রয়েছে আলিয়ার।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আলিয়া  বলিউড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: