সাঁথিয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুজানগর-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনা সাঁথিয়ায় উপজেলায় নাশকতার প্রস্তুতি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৮ জন নেতাকর্মীর

2026-08-09T11:12:03+00:00
2026-08-09T11:12:03+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাঁথিয়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সুজানগর-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম 
সাঁথিয়া থানা। ছবি : সময়ের আলো
পাবনা সাঁথিয়ায় উপজেলায় নাশকতার প্রস্তুতি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে সাঁথিয়া থানা পুলিশ। অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৭ আগস্ট) সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে পুলিশ গোপন সূত্রে জানতে পারে— সাঁথিয়া পৌরসভার চোমরপুর কলেজ মাঠে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে সাঁথিয়া-সিএন্ডবি সড়কের দিকে যাচ্ছিলেন।


এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে বোয়াইলমারী কবরস্থানসংলগ্ন তিন রাস্তার মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা বিভিন্ন যানবাহনে উঠে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে তিনটি হাঁসুয়া, সাতটি লোহার রড, দুটি লোহার পাইপ, ১৭টি বাঁশের লাঠি এবং একটি ব্যাগে রাখা ৪০টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়। 

সময়ের আলো/জোই

  বিষয়:   সাঁথিয়া  পাবনা  রাজশাহী  আওয়ামী লীগ  ছাত্রলীগ  নেতাকর্মী  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: