খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে এ দিবস উপলক্ষে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের

2026-08-09T13:26:49+00:00
2026-08-09T13:26:49+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। ছবি : সময়ের আলো
নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে এ দিবস উপলক্ষে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশন করে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা। এসময় তারা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন।


পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। 


পরে মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস কমিটির আয়োজিত সমাবেশে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী প্রীতিময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বা.জ.স. সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ি উপজেলা পরিষদ-এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।


এসময় বক্তারা বলেন, পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এসময় তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন, পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়। 


সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   খাগড়াছড়ি  আন্তর্জাতিক আদিবাসী দিবস  পালিত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: