নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা পৌর শহরে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণা আক্তার (২৫) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার

2026-08-09T17:21:04+00:00
2026-08-09T17:22:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৫:২২ পিএম
মরদেহ। ছবি : প্রতীকী
নেত্রকোনা পৌর শহরে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণা আক্তার (২৫) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে শহরের উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

স্বর্ণা আক্তার নেত্রকোনা সদরের দক্ষিণকাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি জয়নগর এলাকায় ওই বাসায় ভাড়ায় বসবাস করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বামী নাজমুলের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বর্ণার মনোমালিন্য চলছিল। শনিবার রাত বা রোববার ভোরের কোনো এক সময় স্বামীর সঙ্গে অভিমান করে তিনি নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারা তাৎক্ষণিকভাবে নেত্রকোনা মডেল থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশও দীর্ঘক্ষণ ডাকাডাকি করে। কিন্তু দরজা না খোলায় একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বর্ণার নিথর দেহ ঝুলতে দেখা যায়। মরদেহ উদ্ধারের সময় ঘরের ভেতর তল্লাশি চালিয়ে পুলিশ ডায়েরির পাতায় স্বর্ণার নিজ হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটটিতে মায়ের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি তীব্র অভিমান এবং সবশেষে স্বামীকে নির্দোষ দাবি করার মতো এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব ও বেদনার ছাপ স্পষ্ট ছিল।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, চিরকুটের বক্তব্য অনুযায়ী এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   নেত্রকোনা  গৃহবধূ  ঝুলন্ত  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: