রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল কী ভোট দিতে পারবেন?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে আগামী ২০ আগস্ট ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্য। এক্ষেত্রে নিজ দল জামায়াতে ইসলামী থেকে

2026-08-09T17:50:14+00:00
2026-08-09T17:55:29+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল কী ভোট দিতে পারবেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৫:৫৫ পিএম
গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে আগামী ২০ আগস্ট ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্য। এক্ষেত্রে নিজ দল জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার সংসদ সদস্য পদ এখনও বহাল রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

রোববার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, যেসব সংসদ সদস্য পদত্যাগ করেননি বা যাদের সদস্যপদ বাতিল হয়নি, ভোটার তালিকায় নাম থাকলে তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জামায়াতে ইসলামী থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ এখনও বহাল রয়েছে। তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে স্পিকারের কাছে যে অভিযোগ তোলা হয়েছে, সেটিরও এখনও নিষ্পত্তি হয়নি। ফলে আইন অনুযায়ী, এ মুহূর্তে সংসদ সদস্য হিসেবে যারা বহাল রয়েছেন, তারাই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

পরদিন ২৩ জুলাই দলীয় সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে জানায় জামায়াত। একইসঙ্গে তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে দল থেকে বহিষ্কারের ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে কি-না, তা নিয়ে পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সে সময় বলেছিলেন, জামায়াত বহিষ্কার করলেও গাজী নজরুলের এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই। কারণ, নিয়ম অনুযায়ী, দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাষ্ট্রপতিম  নির্বাচন  গাজী নজরুল ইসলাম  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: