বিরোধীদল এখন হাসিনার ভাষায় কথা বলছে : মির্জা ফখরুল

রংপুর ব্যুরো

রাজনীতি

বিরোধীদল এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা

2026-08-09T18:35:09+00:00
2026-08-09T18:35:21+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
রাজনীতি
বিরোধীদল এখন হাসিনার ভাষায় কথা বলছে : মির্জা ফখরুল
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৬:৩৫ পিএম
রংপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
বিরোধীদল এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, এরাও সেই ভাষাতেই কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এসব বলতে শুরু করেছেন।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছেন এবং সব সংকট এখনই সমাধান চান। তবে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।

সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চার-পাঁচ মাসেই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। বাপেক্সকে পঙ্গু করে রেখে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে এই  তেল আর গ্যাস আনতে বেশি পেমেন্ট করতে গিয়ে আমাদের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে।


স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, এর মধ্যেও কিন্তু এক দিনও আপনারা তেল ছাড়া থাকেননি, এক দিনও কিন্তু আপনারা গ্যাস ছাড়া থাকেননি। কমেছে, হয়তো বা যেটা আপনারা আগে ১০টা পেতেন এখন হয়তো চারটা পাচ্ছেন, পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

পণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, যেটা আমদানি করতে হয়, সেই কারণে দাম বাড়ে। জিনিসপত্রের দাম একটু বেড়েছে, কেন? যেটা আমদানি করতে হয়, ওই জাহাজের ভাড়া তো বেড়ে গেছে। সবকিছুই বেড়ে যায়, যখনই ভাড়া বাড়ে তখন সবকিছু বাড়তে থাকে, ফলে এই সমস্যাটা আসে।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই যে মধ্যপাড়া, বড়পুকুরিয়া আছে না? যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল। এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। 

তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম একটু বেড়েছে। যখন আমদানি করা হয়, তখন এই পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না। এখন যা খুশি তাই লিখতে পারছেন। বিরোধীদল যে ভাষায় কথা বলে, তা গণতন্ত্র নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। আমরা এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য বিদেশে যারা অবস্থান করেছেন, সেসব বাংলাদেশিও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।


সুবিধাবঞ্চিতদের জন্য ২৫টি চা-ঘর হস্তান্তরের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, একটা ছোট্ট একটা চায়ের ঘর, তারা এই দুস্থ মানুষগুলোকে দাঁড় করাচ্ছে, ২৫ জনকে দিচ্ছেন। ২৫ জনকে দেওয়া মনে হতে পারে খুব ছোট, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার! আমি যাদের দেখলাম, তাদের জন্য এটা গেম চেঞ্জার হতে পারে। তাদের জীবন বদলে যেতে পারে এটা দিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুসফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের এডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সময়ের আলো/আতা


  বিষয়:   বিরোধীদল  জামায়াতে ইসলামী  এনসিপি  শেখ হাসিনা  মির্জা ফখরুল  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: