সীমান্তে আটক ভারতীয়কে পুলিশের কাছে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটককৃত ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার

2026-08-09T20:12:48+00:00
2026-08-09T20:12:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে আটক ভারতীয়কে পুলিশের কাছে হস্তান্তর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম 
সীমান্তে আটক ভারতীয়কে পুলিশের কাছে হস্তান্তর। ছবি : সংগৃহীত
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটককৃত ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (৯ আগস্ট) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে পঞ্চগড় সদর থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। বিরাজোত এলাকায় একটি আখক্ষেতে আখ চুরির সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে।


এদিকে, বুধবার সকালে একই সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা তমিজ উদ্দিনের বিনিময়ে দীপঙ্কর গোপকে ফেরত দেওয়ার দাবিতে তাকে আটকে রেখেছিলেন।

রোববার বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান না হওয়ায়, পরে স্থানীয়রা দীপঙ্করকে বিজিবির কাছে সোপর্দ করেন। বিজিবি আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, বিএসএফের হাতে আটক বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সীমান্ত  আটক ভারতীয়  পুলিশ  হস্তান্তর  সময়ের আলো  পঞ্চগড় 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: