সরকার সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে। রোববার (৯ আগস্ট)

2026-08-09T21:07:56+00:00
2026-08-09T21:07:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াত আমির
সরকার সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:০৭ পিএম 
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার আগে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলেন অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে।  


ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তার ভাষায়, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে। 

জামায়াতের আমির বলেন, পাশের দেশ (ভারত) দাবি করে তারা সবচেয়ে বড় বন্ধু। কিন্তু বন্ধু হয়ে তারা আমাদের দেশের ভয়ানক খুনিকে জায়গা দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে।  

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যেসব চিকিৎসক আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দিয়েছে, সরকার তাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হয়ে এখন জুলাইয়ের চেতনার সঙ্গেই দ্বিচারিতা করছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   জামায়াত আমির  শফিকুর রহমান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: