‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গড়ার। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ

2026-08-09T21:16:46+00:00
2026-08-09T22:57:34+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না’
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১০:৫৭ পিএম
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গড়ার। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।  

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলো মোকাবেলায় দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।   

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বক্তব্য রাখেন। 


প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।  

সরকারপ্রধান বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে। এই বিশৃঙ্খলাকারী, যারা রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা আমরা গ্রহণ করব? এটা আজ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। 

এ সময় জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার ৩১ দফার বাস্তবায়নে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: