পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়

2026-08-09T21:40:20+00:00
2026-08-09T21:40:20+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম 
ড. খলিলুর রহমান ও দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

আগামীকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের মধ্যে রোববারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।


এর আগে বিকেলে রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'জনগণের নেতা' হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

তিনি আরও বলেছেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তাই। আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।

সময়ের আলো/আআ


  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  ভারত  হাইকমিশনার  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: