যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ

2026-08-09T22:56:20+00:00
2026-08-09T23:04:03+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৫৬ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:০৪ পিএম
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা। তবে নিহত দুই পাইলটের পরিচয় কর্মকর্তারা প্রকাশ করেননি।

সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় সিকোরস্কি স্কাইক্ৰেন নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এতে থাকা দুই পাইলটও নিহত হন।  


হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টার থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে।

দাবানলটি ইতোমধ্যে প্রায় ১৭৪ বর্গমাইল (প্রায় ৪৫১ বর্গকিলোমিটার) এলাকা পুড়িয়ে দিয়েছে।    


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  দাবানল  হেলিকপ্টার  বিধ্বস্ত  নিহত  পাইলট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: