দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টার পর

2026-08-10T08:53:04+00:00
2026-08-10T08:53:04+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৩ এএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টার পর থেকে মোবাইল ফোনের এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। এর মধ্য দিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মোবাইল এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SSC লিখে, এরপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: DHA), আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর (2026) লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।


শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট কর্নারে প্রবেশ করে ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসির ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এ বছর ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ২০ মে এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা ২৪ মে শেষ হয়। ফলে নির্ধারিত সময়ের কিছুটা পরে এ বছর ফল প্রকাশিত হলো। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানানো হলেও অনিবার্য কারণে তা পেছানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রকাশিত  এসএসসির ফল  শিক্ষা বোর্ড  শিক্ষার্থী  এসএসসি পরিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: