পিএসসি সচিবালয়ের স্থগিতকৃত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের স্থগিত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

2026-08-10T13:20:24+00:00
2026-08-10T13:21:44+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
পিএসসি সচিবালয়ের স্থগিতকৃত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১:২১ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের স্থগিত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।


রোববার (৯ আগস্ট) প্রকাশিত পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ১৩তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার সময়সূচি, কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   পিএসসি  সচিবালয়  স্থগিতকৃত  লিখিত  পরীক্ষা  তারিখ  প্রকাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: