টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর

2026-08-10T13:49:16+00:00
2026-08-10T13:49:16+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম 
টুঙ্গিপাড়া থানা। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর ৫ টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারী জাবেদ আলী শেখ (৫৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজারের সড়ক পারাপারের সময় জাবেদ আলী নামের ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাস্তার মাঝে থাকা বিভাজকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জাবেদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাতে দুর্ঘটনার পর জাবেদ নামের পথচারী সোমবার ভোর ৫টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। আর কী কারণে তিনি চিতলমারী থেকে টুঙ্গিপাড়া আসছিলেন সেটাও জানা যায়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   টুঙ্গিপাড়া  রাস্তা পারাপার  মোটরসাইকেল  ধাক্কা  পথচারী নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: