ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ

ময়মনসিংহ ব্যুরো

শিক্ষা

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে গত বছরের চেয়ে এবারের ফলাফলে পয়েন্ট

2026-08-10T17:09:30+00:00
2026-08-10T17:09:30+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ
অর্জনে এগিয়ে মেয়েরা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম 
এস এস সি পরীক্ষায় শতভাগ পাস করায় নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে গত বছরের চেয়ে এবারের ফলাফলে পয়েন্ট ৮৩ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

পাসকৃত ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩৭২ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ২ হাজার ৬২১ এবং মেয়েদের সংখ্যা ৩ হাজার ৭৯। এ হিসাবে পাসের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এবছর পাসের হার বিজ্ঞান বিভাগে ৭১ দশমিক ৮৭ শতাংশ, মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ। গণিত এবং ইংরেজি প্রশ্নপত্র কঠিন হওয়ায় বোর্ডে পাসের হার কম হয়েছে বলে জানান তিনি।


শিক্ষাবোর্ডের অধিনে পাসের হার নেত্রকোনায় ৩০ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ। এবার ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৪ টি প্রতিষ্ঠানের সকলেই শতভাগ অকৃতকার্য হয়েছে। 

১০টি শতভাগ পাস করা  শিক্ষা প্রতিষ্ঠান
ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল, আইডিয়াল মডেল একাডেমী, ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমী, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাই স্কুল, জামালপুরের ইসলামপর উপজেলার উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ি উপজেলার চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

৪টি অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়।

সময়ের আলো/আতা


  বিষয়:   এসএসসি  পরীক্ষা  ফল প্রকাশ  পাসের হার ৫৭.৩৯ শতাংশ  মেয়ে  নারী  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: