সাতক্ষীরার ৪টি স্কুলে পাস করেনি কেউ

সাতক্ষীরা প্রতিনিধি

শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরার ৪টি স্কুল থেকে কেউ পাস করতে পারেনি।যশোর বোর্ডের ফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের

2026-08-10T18:13:49+00:00
2026-08-10T18:35:35+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
সাতক্ষীরার ৪টি স্কুলে পাস করেনি কেউ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৬:৩৫ পিএম
সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরার ৪টি স্কুল থেকে কেউ পাস করতে পারেনি।

যশোর বোর্ডের ফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরার নৈশ মাধ্যমিক স্কুল থেকে ৭ জন অংশ নিয়েছিল, তারা সবাই ফেল করেছে। এছাড়া, আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন এবং দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন অংশ নিয়েছিল। এসব শিক্ষা প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে।

আশাশুনি গোদাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা বলেন, ‘এ বছর বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এটা খুবই দুঃখজনক।’ 


দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয়ের অফিস সহকারী নূর হোসেন জানান, ২০০১ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বেতন-ভাতা পান না। এ কারণে অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না।

নূর হোসেন বলেন, ‘কাগজে-কলমে বিদ্যালয়ে ৮ জন শিক্ষক থাকলেও তাদের উপস্থিতি নিয়মিত নয়। বর্তমানে একজন শিক্ষিকা ও একজন হুজুর শিক্ষক বিদ্যালয়ে থাকলেও তারাও নিয়মিত সময় দেন না। বলতে গেলে আমি অফিস সহকারী হিসেবে একাই স্কুলটি দেখে-শুনে টিকিয়ে রেখেছি।’

তবে, গত বছরের ফলাফল তুলনামূলক ভালো ছিল বলে জানান নূর হোসেন। তার তথ্য অনুযায়ী, গত বছর বিদ্যালয়টির ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন পাস করেছিল। 

সাতক্ষীরা নৈশ বিদ্যালয়ের ফলাফল সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান জানান, ফলাফলের সঠিক তথ্য এই মুহূর্তে তার জানা নেই। বোর্ড ও অনলাইনভিত্তিক নথি দেখে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

সাতক্ষীরা জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিষয়ে অনুসন্ধান করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সাতক্ষীরা  স্কুল  পাস  এসএসসি  পরীক্ষা  ফলাফল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: