শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলা (৫০) নামে প্রতিবেশি কৃষককে গ্রেফতার করেছে থানা

2026-08-10T19:52:27+00:00
2026-08-10T20:04:30+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৮:০৪ পিএম
আব্দুর রাজ্জাক। ফাইল ছবি
শেরপুরের নকলায় ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক পাগলা (৫০) নামে প্রতিবেশি কৃষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী কন্যাশিশু ও অভিযুক্ত রাজ্জাকের মাঝে প্রতিবেশী দাদা-নাতির সম্পর্ক।

সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে রাজ্জাক শিশুটিকে কোলে নিয়ে নিজের ঘরে যান। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে কোলে বসিয়ে পাশবিক কাজ করেন। পরবর্তীতে শিশুটি হাঁটার সময় কিছুটা অস্বস্তি অনুভব করলে, পরিবারের লোকজন কারণ জানতে চান। তখন শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, রোববার মধ্যরাতে শিশুর নানি নকলা থানায় গিয়ে অভিযোগ করেন। রাতেই প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শেরপুর  শিশু  ধর্ষণ  অভিযোগ  প্রতিবেশি  দাদা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: