হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট

2026-08-10T20:01:08+00:00
2026-08-10T20:01:08+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আইন-আদালত
হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০১ পিএম 
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় গাজী নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।


মামলার এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাকে সন্দেহ করে তার ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ছাড়াও তার পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।

মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম। সোমবার সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   হাইকোর্ট  জামিন  এমপি গাজী নজরুল  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: