এসএসসি পরীক্ষার ফল নিয়ে যা বললেন আজহারী

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচিত

2026-08-10T20:08:22+00:00
2026-08-10T20:08:22+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
এসএসসি পরীক্ষার ফল নিয়ে যা বললেন আজহারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৮ পিএম 
আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। সংগৃহীত ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। 

সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫%। উদ্বেগের বিষয় হচ্ছে- দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। 

এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন মন্তব্য করে তিনি আরও লিখেছেন, কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন- সেসব আলোচনাও সামনে আসা জরুরি। শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে। 


ফেসবুকে দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ৯৫ হাজারের বেশি আইডি থেকে এতে নানা রিঅ্যাকশন দেওয়ার পাশাপাশি প্রায় ৩ হাজার মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন।  

উল্লেখ্য, সোমবার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যেখানে গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ, বছর ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। 

অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ১১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫- দুটিই কমেছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   এসএসসি পরীক্ষা  আজহারী 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: