প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পলাশ

2026-08-11T00:05:13+00:00
2026-08-11T00:05:13+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৫ এএম 
গ্রেফতার পলাশ মন্ডল। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পলাশ মন্ডল (৪৮) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগীর বাবা নারায়ণ চন্দ্র শীল (৬০) বাদী হয়ে আশাশুনি থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন বাদী। পরে তিনি থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে পুলিশ ধর্ষণ মামলা রেকর্ড  করে।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রতিবন্ধী  নারী  ধর্ষণ  অভিযোগ  গ্রেফতার  সাতক্ষীরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: