বেঁধে দেওয়া সময়েই হকির নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশে হকির দৈন্যদশা পুরোনো ঘটনা। নিয়মিত ঘরোয়া লিগ-টুর্নামেন্ট নেই অথচ ক্ষমতার চেয়ার দখলের রাজনীতি, পরস্পরে কাদা ছোড়াছুড়ি- হকির নৈমিত্তিক বিষয়।

2026-08-11T04:49:58+00:00
2026-08-11T04:52:49+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বেঁধে দেওয়া সময়েই হকির নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৯ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৫২ এএম
হকির মিটিংয়ে সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক ও বিমানবাহিনীর কর্মকর্তা রেফাতুল ইসলাম । ছবি : সংগৃহীত
বাংলাদেশে হকির দৈন্যদশা পুরোনো ঘটনা। নিয়মিত ঘরোয়া লিগ-টুর্নামেন্ট নেই অথচ ক্ষমতার চেয়ার দখলের রাজনীতি, পরস্পরে কাদা ছোড়াছুড়ি- হকির নৈমিত্তিক বিষয়। তবে এসব অনাকাক্সিক্ষত- অপেশাদার ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চায় না নতুন অ্যাডহক কমিটি। জনপ্রিয় এই খেলাটিকে তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক।

গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদ যে ২৭ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দেয় সেখানেও হকি ছিল। সাধারণ সম্পাদক হিসেবে ইশতিয়াক সাদেককে যুক্ত করার পর থেকেই তিনি এবং তার টিম মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের নকশাই বদলে দিয়েছেন। 

খেলোয়াড়দের আবাসন ক্যাম্পে খাওয়া-দাওয়ার মান উন্নয়ন, নারী ও পুরুষ হকি জাতীয় হকি দলের প্রশিক্ষণে নিয়মিত জোরদার, হাইপ্রোফাইল বিদেশি কোচের ব্যবস্থা থেকে বিদেশে মাঠে ট্রেনিং- নতুন কমিটি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ফেডারেশন সভাপতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান অ্যাডহক কমিটি।

১৮ জুলাই নতুন অ্যাডহক কমিটির পথচলা শুরু হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছে পুরো কমিটি। তেজগাঁওয়ের ফ্যালকন হলে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। ফেডারেশন সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্ব অনুষ্ঠিত গতকালের সভায় নতুন অ্যাডহক কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। 

সরকারের বেঁধে দেওয়া ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, সুন্দর, ‘প্রাণবন্ত নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বর্তমান কমিটি। সেই লক্ষ্যে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করবে। এ ব্যাপারে ইশতিয়াক সাদেক বলেন, ‘আমাদের নম্বর ওয়ান প্রায়োরিটি ইলেকশন। আমাদের পুরো কমিটির মধ্য থেকেই আমরা দুজনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম যেন ৯০ দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি, দ্যাট ইজ আওয়ার নম্বর ওয়ান প্রায়োরিটি। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলব।’


অনেক দিন ঘরোয়া হকিশূন্য। সেই আক্ষেপও ঘোচাতে যাচ্ছেন ইশকিয়াক সাদেক। সেপ্টেম্বরে প্রথম বিভাগ হকি লিগ আয়োজনের মধ্য দিয়ে। অ্যাডহক কমিটির কাজে গতি আনতে ১২টি সাব-কমিটিও গঠন করা হয়েছে। যারা হকির পুরো কার্যক্রম দেখভাল করবেন। সেই সঙ্গে নতুন ভেন্যু পাচ্ছে বাংলাদেশের হকি। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে নতুন এই ভেন্যুর যাত্রা শুরু হবে। গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফেও আসছে পরিবর্তন।
 
সেপ্টেম্বরের মাঝিমাঝিতে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আসর সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি ক্যাম্প চলছে। ঘরের মাঠে টানা দুই মাসের অনুশীলন ক্যাম্প করেছে দল। এবার জার্মানিতে ক্যাম্প হবে। সেখানকার স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিবেন জিমি, শিতুল, রোমান, রাব্বিরা। ১২-১৪টা ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন সাধারণ সম্পাদক।

জার্মানি যে দল যাবে, সেই সফরের বাজেটও কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া অনুযায়ী দেশব্যাপী ফাইভ এ সাইড, সিক্স এ সাইড হকি টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তা রয়েছে ইশতিয়াক সাদেক, আরিফুল হক প্রিন্সদের। 

ডিসেম্বরে ঘরের মাঠে ৫-৬ জাতির যে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইশতিয়াক সাদেক, সেটাও যথাসময়ে হবে বলে জানান।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   হকি  নির্বাচন  ফেডারেশন  জার্মানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: