এসএসসিতে আমিরাতে ২ বাংলাদেশি প্রতিষ্ঠানের সাফল্য

ইউএই সংবাদদাতা

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এবার মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন শিক্ষার্থীরা। ইংরেজি

2026-08-11T09:54:27+00:00
2026-08-11T09:54:27+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
এসএসসিতে আমিরাতে ২ বাংলাদেশি প্রতিষ্ঠানের সাফল্য
ইউএই সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৫৪ এএম 
এসএসসিতে আমিরাতে শতভাগ পাসের সাফল্য বাংলাদেশি প্রতিষ্ঠান রাস আল খাইমায়ের সাফল্য । ছবি : সময়ের আলো
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এবার মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন শিক্ষার্থীরা। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠান দুটি ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে।

উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এবার শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এবার বিজ্ঞান বিভাগের ২৪ জন এবং বিজনেস স্টাডিজ বিভাগের ১৯ জন মোট ৪৩ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন, অনুপস্থিত ছিলেন ২ জন। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন, এ গ্রেড ২৮ জন, এ মাইনাস ৪ জন এবং বি গ্রেড পেয়েছেন ২ জন। এই অসাধারণ ফলাফল প্রতিষ্ঠানটির একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টারই প্রতিফলন।


অপরদিকে রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৩ জন পাস করেছেন। পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ১ জন জিপিএ-৫ সহ এ গ্রেড পেয়েছেন ১৫ জন, এ মাইনাস ১৭ জন এবং সি গ্রেড পেয়েছেন ৩ জন।

প্রবাসের এই দুই বিদ্যাপীঠের এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিচর্যা পেলে প্রবাসেও বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বমানের ফলাফল করতে সক্ষম। এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিরা।

সময়ের আলো/আতা
  বিষয়:   এসএসসি  আরব আমিরাত  বাংলাদেশি  প্রতিষ্ঠান  সাফল্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: