বৃদ্ধকে নিয়ে গেল বিএসএফ, জবাবে ২ ভারতীয়কে আটক করেছে স্থানীয়রা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয়

2026-08-11T14:02:09+00:00
2026-08-11T14:02:09+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
বৃদ্ধকে নিয়ে গেল বিএসএফ, জবাবে ২ ভারতীয়কে আটক করেছে স্থানীয়রা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম 
বাংলাদেশীদের হাতে আটককৃত শ্রী. শচীন দাস (৬৫) ও শ্রী. নরতন বিশ্বাস। ছবি : সময়ের আলো
মেহেরপুর সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর তার কাটার এপারে সীমান্ত এলাকায় কাজ করা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে। এবং বাংলাদেশীদের হাতে আটককৃতরা হলেন নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত. মনমোহন দাসের ছেলে শ্রী. শচীন দাস (৬৫) ও একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে শ্রী. নরতন বিশ্বাস (৩৫)।  

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এদিকে, আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নোম্যান্স ল্যান্ড সংলগ্ন ভারতীয় কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুইজন ভারতীয়কে ধরে আনা হয়েছে। অতি দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বৃদ্ধকে নিয়ে গেল বিএসএফ  ২ ভারতীয়কে আটক  স্থানীয়  মেহেরপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: