পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম মন্ডলকে (৪৫)-কে আটক করেছে দৌলতপুর থানা

2026-08-11T19:03:12+00:00
2026-08-11T19:03:12+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম মন্ডলকে (৪৫)-কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ফরাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আটককৃত মোজাম মন্ডল ওই এলাকার আজিত মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করতে করতে প্রতিবেশী মোজাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। এ সময় মোজামের বাড়িতে কেউ ছিল না।

ফাঁকা বাড়ি পেয়ে মোজাম শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির শোর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে। সবার চোখ ফাঁকি দিয়ে লম্পট মোজাম পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির মা শারমিন আক্তার (৩৫) বলেন, মোজাম মন্ডল আমাদের প্রতিবেশী। আমার ছোট্ট মেয়েটি খেলতে খেলতে ওদের বাড়িতে গেলে মোজাম তাকে একা পেয়ে অনৈতিক কাজের চেষ্টা করে।


তিনি বলেন, মেয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি অভিযুক্ত মোজামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম মন্ডলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।

শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের চূড়ান্ত ঘটনা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শিশু  ধর্ষণ  অভিযোগ  যুবক  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: