ক্ষমতা, প্রতিশোধ আর রক্তের খেলায় এলো- ‘মির্জাপুর’ দ্যা মুভি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ওয়েব সিরিজের পর্দা পেরিয়ে এবার সরাসরি সিনেমা হলে ফিরছে ‘মির্জাপুর’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশ পেয়েছে বহুল

2026-08-11T19:46:48+00:00
2026-08-11T19:46:48+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ক্ষমতা, প্রতিশোধ আর রক্তের খেলায় এলো- ‘মির্জাপুর’ দ্যা মুভি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম 
প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ‘মির্জাপুর : দ্য মুভি’-এর ট্রেলার। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজের পর্দা পেরিয়ে এবার সরাসরি সিনেমা হলে ফিরছে ‘মির্জাপুর’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ‘মির্জাপুর : দ্য মুভি’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পরই যেন পুরোনো সেই অন্ধকার, রক্তাক্ত আর ক্ষমতার খেলায় আবারও ডুব দিয়েছেন দর্শক।

২০১৮ সালে মুক্তির পর ‘মির্জাপুর’ শুধু একটি ওয়েব সিরিজ থাকেনি, ভারতীয় ওটিটি সংস্কৃতির অন্যতম জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। তিনটি সফল সিজনের পর এবার সেই গল্পের আবহ নিয়েই বড় পর্দায় হাজির হচ্ছে সিনেমাটি।

ট্রেলারের সবচেয়ে বড় চমক পুরোনো মুখগুলোর প্রত্যাবর্তন। পঙ্কজ ত্রিপাঠি ফিরেছেন কালীন ভাইয়া হয়ে, আলি ফজল গুড্ডু পণ্ডিত এবং দিব্যেন্দু আবারও মুন্না ত্রিপাঠির চরিত্রে। আরও দেখা যাবে রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ পরিচিত মুখদের। নতুন সংযোজন হিসেবে রয়েছেন রবি কিশন। 


তবে সবচেয়ে বড় প্রশ্ন— সিরিজের গল্পের পর এত চরিত্রকে আবার কীভাবে ফিরিয়ে আনা হলো? 

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি সরাসরি তৃতীয় সিজনের পরের গল্প নয়; বরং সিনেমার জন্য নতুনভাবে তৈরি এক স্বতন্ত্র আখ্যান। 

আলি ফজলের কথাতেও ইঙ্গিত মিলেছে, দর্শক এখানে প্রথম সিজনের মতোই সেই পুরোনো ‘মির্জাপুর’-এর স্বাদ পাবেন, তবে আরও বড় পরিসরে।

পরিচালনায় রয়েছেন গুরমিত সিং, আর গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ক্ষমতা  প্রতিশোধ  রক্ত  খেলা  মির্জাপুর দ্যা মুভি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: