বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলায় যমুনা ও হুরাসাগর নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ এবং কারেন্ট জাল

2026-08-12T11:55:48+00:00
2026-08-12T11:55:48+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম 
ছবি : সময়ের আলো
পাবনার বেড়া উপজেলায় যমুনা ও হুরাসাগর নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ এবং কারেন্ট জাল জব্দ করেছে বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ী নৌ-পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় দিনভর যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়। 

 উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে নদী থেকে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা। ​


অভিযান শেষে ওইদিন সন্ধ্যায় জব্দকৃত ক্ষতিকর এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।​ এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীর ছোট-বড় সব ধরনের মাছ ও রেনুপোনা ধ্বংস হয়ে যাচ্ছে। নদ-নদীর মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসন ও নৌ-পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বেড়া  নিষিদ্ধ  চায়না দুয়ারি জাল  জব্দ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: